লকডাউন, সিলেটে বেড়েছে যানবাহন ও জনসমাগম
বৈশাখী নিউজ ডেস্ক: লকডাউনের কারণে সিলেটে গত এক সপ্তাহ পুলিশের কড়াকড়ি থাকলেও ৯ম দিনে বৃহস্পতিবার সড়কে জনসমাগম ও যানবাহন বেড়েছে। সেই সাথে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের চেকপোস্ট বসেনি বলে জানান সিএনজি অটোরিকশা চালকরা। তাই তারা সিএনজি অটোরিকশা নিয়ে বের হয়েছেন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীতে যানবাহন চলাচল বাড়তে থাকে। তবে জরুরী কাজ ছাড়া যারা বের হচ্ছেন তাদের অনেককেই টহল পুলিশ জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। বাহির হওয়ার ব্যাপারে কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ তাদেরকে বাড়িতে ফেরত পাঠায়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে সিলেট নগরীর রাস্তায় অন্য দিনের তুলনায় সিএনজি অটোরিকশা, মোটর সাইকেল, প্রাইভেট গাড়ি ও রিকশা বেলা বাড়ার সাথে সাথে এসব যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। যানবাহন আর জনসমাগম বাড়ায় নগরীর বন্দরবাজার, কালিঘাটসহ আশপাশ এলাকায় যানজট দেখা দেয়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে হলে আগে সচেতন হতে হবে। সেই সাথে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। নগরীতে টহল পুলিশের কার্যক্রম চলছে। যারা বিনা কারণে বাইরে ঘোরাঘুরি করবেন, মুভমেন্ট পাস না নিয়ে বাইরে বের হবেন এবং স্বাস্থ্যবিধি মানবেন না তাদেরকে জরিমানা করা হচ্ছে।
সিলেট নগরীর কালিঘাট, বন্দরবাজার, চৌহাট্টা, মদিনা মার্কেট, মিরাবাজার ও আম্বরখানা এলাকাসহ বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে জনসমাগম ও যানবাহন বাড়তে দেখা গেছে। এছাড়া সিলেট নগরীর অলি গলিতে ভাসমান পণ্য বিক্রেতাদের তৎপরতা ছিলো আগের চার দিনের চেয়ে একটু বেশী। সেই সাথে সিলেটের গুরুত্বপূর্ণস্থানে হকারদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। লকডাউনের ৯ম দিনে সিলেট মহানগরের সবকটি কাঁচাবাজার, মুদির দোকান ও ওষুধের দোকান খোলা থাকলেও বিপণীবিতান, মার্কেটসহ সকল ফ্যাশন হাউজ বন্ধ রয়েছে।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed