দেশে করোনায় আরো ৯৮ প্রাণহানি, আক্রান্ত ৪০১৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে আরও ৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ১৪ জনের শরীরে। আর ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২৬৬ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪২৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ১১২টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ২০, রাজশাহীতে ৬, খুলনায় ৫, সিলেটে ৪, রংপুরে ৩ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৩৬ জন নারী। এদের মধ্যে ৯২ জন হাসপাতালে বাকি ৬ জন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১০ হাজার ৭৮১ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৯৪৮ জন এবং নারী ২ হাজার ৮৩৩ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২০, ৪১ থেকে ৫০ বছরের ১৪, ৩১ থেকে ৪০ বছরের ২, ২১ থেকে ৩১ বছরের ১ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।
দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed