আবারো চালু হলো পঞ্চগড়-ঢাকা সবজিবাহী ট্রেন
মো. সফিকুল আলম দোলন, প্রতিনিধি পঞ্চগড়: করোনাকালীন সময়ে সকল ধরণের পণ্যবাহী ট্রেন চলাচলের পাশাপাশি কৃষিজাত পণ্য ও পার্সেল মালামাল পরিবহণের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে থেকে পঞ্চগড়-ঢাকা রুটে সবজি ট্রেন চালু করেছে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে এই সবজিবাহী ট্রেনের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ও সবজি ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পঞ্চগড় উৎপাদিত শসা, টমেটো, বেগুন, মরিচ, লাউ, সীম, মিস্টি কুমড়া সহ বিভিন্ন শাকসবজি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। প্রথম দিনেই স্থানীয় চার সবজি ব্যবসায়ী তিন মেট্রিক টন শসা, টমেটো, বেগুন ও শুকনা মরিচ পাঠান।
উল্লেখ্য মহামারী করোনা পরিস্থিতিতে কৃষিজ পণ্য সারা দেশে পরিবহনের জন্য গত বছরের ৯ মে পার্সেল ট্রেন চালু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে সপ্তাহে তিনদিন চলবে ট্রেনটি। পার্সেল ট্রেন সপ্তাহে শনিবার, সোমবার ও বুধবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম-ঢাকা রুটে চলবে। ট্রেনটি বুধবার পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ছাড়বে দুপুর ১টায় এবং ঢাকা পৌঁছাবে ভোররাত ৩টায়। আবার ‘ঢাকা-বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম’ রুটে সপ্তাহে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার পার্শ্বেল ট্রেনটি চলবে। ঢাকা স্টেশন থেকে ছাড়বে সকাল ৬টায় এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে রাত ৮টা ৩০ মিনিটে।
বিশেষ পার্শ্বেল ট্রেনে কৃষিজাত পণ্য যেমন, শাক-সবজী, দেশীয় ফলমূলসহ অন্যান্য কৃষি পণ্যাদি পরিবহনের ক্ষেত্রে মূল ভাড়ার উপর ২৫% রেয়াতী ও অন্যান্য সকল প্রকার চার্জ রহিত থাকবে।
তবে পঞ্চগড় থেকে পার্বতীপুরে কাঁচামাল পাঠানোর ভাড়া ১ টাকা ৪৬ পয়সা প্রতি কেজি, পঞ্চগড় থেকে জয়দেবপুরে ১ টাকা ৫৩ পয়সা ও পঞ্চগড় থেকে ঢাকা বিমানবন্দর ষ্টেশনে ১ টাকা ৫৬ পয়সা প্রতি কেজি হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। করোনার মধ্যে জীবন এবং জীবিকা চালু রাখতে হবে।
লকডাউনে কৃষক যাতে কৃষি পণ্য সহজে পরিবহণ করতে পারে সে জন্য বাংলাদেশ রেলওয়ে বিশেষ পার্শ্বেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়। রেলওয়ে অতীতে বিভিন্ন সময় ম্যাংগো স্পেশাল ট্রেন, ক্যাটল ট্রেনসহ পার্শ্বেল ট্রেন পরিচালনা করেছে। রেলওয়ে বর্তমানে তেল, সারসহ অন্যান্য মালামাল পরিবহন করছে। কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে সারা দেশে আটটি পার্শ্বেল ট্রেন চলাচল করছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed