ফেসবুকে নতুন যে সুবিধা পাবেন ব্যবহারকারীরা
প্রযুক্তি ডেস্ক: নতুন একটি সুবিধার কথা ঘোষণা দিয়েছে ফেসবুক। সোমবার (১৯ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ জানায়, এখন থেকে ফেসবুক ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো বিভিন্ন সেবায়।
পোস্ট এবং নোটস স্থানান্তর করতে হলে ব্যবহারকারীকে তাদের ফেসবুক অ্যাকাউন্টের সেটিংসে যেতে হবে। এরপর ইয়োর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করতে হবে। সেখানে ‘ট্রান্সফার ইয়োর ইনফরমেশন’ পাওয়া যাবে। পাসওয়ার্ড দিয়ে ‘চিজ ডেসটিনেশন’ নির্বাচন করে যে প্ল্যাটফর্ম তথ্য স্থানান্তরের জন্য ব্যবহারকারী ঠিক করে দেবে, সেখানে গিয়ে ‘কনফার্ম ট্রান্সফার’ সিলেক্ট করলেই ফেসবুকের তথ্য স্থানান্তর হয়ে যাবে।
সম্পর্কিত খবর
অবশ্য এরইমধ্যে গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে ছবি স্থানান্তর করার সুবিধা দেয় ফেসবুক। শুধু তাই নয়, ব্যবহারকারী ফেসবুকে থাকা তার সব তথ্যের কপিও ডাউনলোড করে নিতে পারেন।
বিখ্যাত প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেট জানায়, নতুন এ পদক্ষেপের ফলে ফেসবুকের একচ্ছত্র আধিপত্য বিষয়ে যে উদ্বেগ তা কিছুটা কমবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed