Main Menu

সিলেটে ইয়াবাসহ ছাত্রদল নেতা নাবিল রাজা গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরের সুবিদবাজার থেকে ইয়াবাসহ ছাত্রদল নেতা নাবিল রাজা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দু’জন হলেন- মো. জামিল বক্স (৩০) ও মো. তানজিন খান (৩৫)।

রোববার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বনকলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় নাবিলের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নাবিল মহানগরীর জালালাবাদ আবাসিক এলাকার ফরহাদ রাজা চৌধুরীর ছেলে এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। আর জামিল আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার আক্তার বক্সের ছেলে ও তানজিন বনকলাপাড়ার রকিব উদ্দিন খানের ছেলে।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানার মামলা নং-২৭, তাং-১৯/০৪/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৬ রুজু হয়েছে। এ মামলায় সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, নাবিল রাজা চৌধুরীর নামে সিলেট মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, বিষ্ফোরক, মাদক, পুলিশ এসল্ট, ছিনতাই, খুন, ধর্ষণসহ সর্বমোট ৪১টি মামলা বিচারধীন রয়েছে। এছাড়াও অন্যান্য আসামীদের নামেও একাধিক মামলা আছে।

Share





Related News

Comments are Closed