Main Menu

শাবির ল্যাবে আরো ৭৭ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ৭৭ জন শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক জানান, আজ সোমবার শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৩ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ১৮ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed