করোনা সঙ্কট কাটিয়ে স্বাভাবিক জীবনে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: করোনা মহামারি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ইসরাইল। গণটিকাদান কর্মসূচির সাফল্য পেতে শুরু করেছে দেশটি। রবিবার (১৮ এপ্রিল) থেকে পুনরায় স্কুল খুলে দেয়া ও জনসমক্ষে মাস্কের বাধ্যতামূলক ব্যবহার বাতিল ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। সূত্র রয়টার্স।
খবরে বলা হয়, ইসরালের এক কোটি জনসংখ্যার মধ্যে ৫৪ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছে দেশটির সরকার। সেখানে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের টিকার উভয় ডোজই দেয়া হয়েছে জনগণকে। আর এতে করে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু একেবারেই হ্রাস পেয়েছে।
এর প্রেক্ষিতে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রণালয় জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা দেয়। এছাড়াও স্কুল, কলেজ খুলে স্বাভাবিক শিক্ষা পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে। ক্লাসরুমে শারীরিক দুরত্ব বজায় রাখা এবং করোনাকালীন বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed