সোমবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
বৈশাখী নিউজ ডেস্ক: বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ৩৩ কেভি উপশহর এবং ৩৩ কেভি এমসি কলেজ ফিডারের জরুরী মেরামত কাজের জন্য সোমবার (১৯ এপ্রিল) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
উপশহর উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা সেগুলো হলো- উপশহর, তেররতন, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, রাজপাড়া, নাইওরপুল, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট, হাফিজ কমপ্লেক্স, যতরপুর, মিরাবাজার, আগপাড়া, ঝেরঝেরীপাড়া, চালিবন্দর, পুলিশ কমিশনার অফিস, নির্বাচন কমিশন অফিস, কাস্টঘর, হকার্স মাকেট, কালীঘাট, মহাজনপট্রি, বটেরতল, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, খারপাড়া, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, পীরেরচক, মেন্দিবাগ, কুশিঘাট, শাহপরান থানা, সাদাটিকর, সোনাপুর, নয়াবস্তি ও ৩৩/১১ কেভি উপশহর উপকেন্দ্রের ফিডার সমূহসহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
এমসি কলেজ উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা সেগুলো হলো- টিবি হাসপাতাল, মিতালিটিলা, খরাদিপাড়া, রাজবাড়ী, দর্জিপাড়া, নাইওরপুল, চারাদিঘীরপাড় আরামবাগ, দূর্গাবাড়ী, বালুচর পয়েন্ট, উত্তর বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, হাওয়াপাড়া, বারুতখানা, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড ও ৩৩/১১ কেভি এমসি কলেজ উপকেন্দ্রের ফিডার সমূহসহ তৎসংলগ্ন এলাকাসমূহ।
বিষয়টি নিশ্চিত করেন বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন। তিনি জানান, এমসি কলেজ ও উপশহর উপ কেন্দ্রের জরুরী মেরামতের জন্য সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed