চাঁদ-মঙ্গল-পৃথিবীর লুকোচুরি
প্রযুক্তি ডেস্ক: চাঁদ, মঙ্গলগ্রহ আর পৃথিবীর মধ্যকার এক বিরল লুকোচুরি খেলার সাক্ষী হয়েছে বাংলাদেশ। চাঁদ সরাসরি পৃথিবী আর মঙ্গলের মাঝে চলে আসার কারণে মঙ্গল পুরোপুরি ঢাকা পরে যায়। প্রায় দেড় ঘন্টার জন্য মঙ্গল ঢাকা পরে ছিল চাঁদের আড়ালে। এসময় মঙ্গলকে লাল বিন্দুর মত মনে হয়েছে।
শনিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মহাকাশ বিষয়ক ওয়েবসাইট স্পেসডটকম।
খবরে বলা হয়, বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর ও ভিয়েতনাম থেকে এই দৃশ্য দেখা গেছে। সাধারণত এ ধরণের দৃশ্য বছরে দুইবার দেখা যায়। এর আগে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে এ ধরণের দৃশ্য দেখা গেছে।
Related News
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More
হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের আকাশে দেখা মিলেছে মনোমুগ্ধকর এক মহাজাগতিক দৃশ্য। সরু বাঁকা চাঁদের পাশেRead More



Comments are Closed