জুড়ীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে গলায় ফাঁস দিয়ে পূরবী রানী দাস (১৮) নামে একাদশ শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পশ্চিম জুড়ী ইউনিয়নের পশ্চিম বাছিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পূরবী ওই গ্রামের সাবেক প্রধান শিক্ষক রাজকুমার দাশের মেয়ে।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে পূরবী রানী দাস (১৮) পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস জানান, কি কারণে আত্মহত্যা করেছে এখনও পরিবারের সদস্যরা বলতে পারছেন না। সে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে একাদ্শ শ্রেণীতে লেখাপড়া করতো।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজারে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ জানার জন্য তদন্ত চলছে।’
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed