জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় মাসুম আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করে শনিবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিরোধপূর্ণ রাস্তায় একটি বাঁশ হেলে পড়ে। হেলে পড়া বাঁশ সুরুজ মিয়ার পক্ষের লোকজন কেটে দিতে চাইলে এতে বাঁধা দেন মাসুম আহমদ। এসময় সরুজ মিয়ার ছেলে লিয়ন আহমদ ও রুবেল মিয়া আরও কয়েকজন নিয়ে মাসুমের ওপর হামলা চালায়। এতে মাসুম আহমদ আহত হলে প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্খ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। ওসমানীতে নেওয়ার পথে মাসুম আহমদ মারা যান।
এঘটনায় পুলিশ সুরুজ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪) ও মৃত ইছাক মিয়ার ছেলে গয়াস মিয়া (৬০)কে আটক করেছে।।
নিহত যুবকের মামা সৌরভ মিয়া বলেন, রাস্তা নিয়ে অনেকদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি আমার ভাগ্নে মাসুম মিয়ার পক্ষে আদালত রায় দেন। ঘটনার দিন রাস্তা থেকে জোরপূর্বক বাঁশ প্রতিপক্ষের লোকজন কেটে দিতে চাইলে এতে মাসুম বাধা দিলে স্থানীয় কাউন্সিলর ও পঞ্চায়িতী ব্যক্তিদের সামনেই আমার ভাগ্নেকে মারধর করে জখম করে। পরে আহতাবস্থায় সে মারা যায়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম বলেন, যুবকের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। দুপক্ষের মধ্যে যাতায়াত সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়ার খবর পেয়ে আমরা ঘটনাস্হলে গিয়ে উভয়পক্ষকে নিবৃত্ত করি।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে হামলায় যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় দুইজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed