সিলেটের মাছ বাজারে দেড় মণ ওজনের বাঘাইড়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজারে বিক্রির জন্য তোলা হয়েছে বিশালাকৃতির একটি বাঘাইড় মাছ। রোববার বাজারে আনা মাছটির ওজন প্রায় দেড়মণ। সোমবার সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করা হবে। বিশাল এই মাছটি কুশািয়ারা নদীতে ধরা পড়ে বলে জানিয়েছেন বিক্রেতারা।
নগরীর বন্দরবাজার এলাকার লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে তিনি ৬০ কেজি ওজনের বাঘাইড়টি কিনে এনেছেন। আগের রাতে মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিল।
মুজিবুর রহমান জানান, মাছটি একসাথে কিনে নেয়ার মতো ক্রেতা পাওয়ার সম্ভাবনা কম। তাই সোমবার সকাল ১০টায় কেজি হিসেবে মাছটি কেটে বিক্রি করা হবে।
তিনি আশা করছেন সোমবার সকালে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছটি বিক্রি করে তিনি লাখ টাকার উপরে পাবেন।
এর আগেও লালবাজারে বিশালাকার বাঘাইড় কেটে কেজি দরে বিক্রি হয়েছে। প্রতি কেজি মাছ দুই হাজার থেকে আড়াই হাজার টাকা দরে বিক্রি হয়।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed