বিশ্বনাথে সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের অংশে সংস্কার কাজ চলছে অপরিচ্ছন্ন আর নিম্নমানের ইটের খোয়া দিয়ে। এই সড়কটি জগন্নাথপুর উপজেলার জনসাধারনের বিভাগীয় শহর সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়ক। জগন্নাথপুর উপজেলার প্রধান এই সড়কের কাজের ধীরগতির কারনে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। সড়ক নির্মান কাজে ব্যবহার করার জন্য সড়কের পাশে রাখা হয়েছে মাটি, ইট, বালুসহ বিভিন্ন নির্মান সামগ্রী। রাস্তার পাশে রাখা মাটি ও বালুর কারনে বিরক্তিকর ধূলায় দূর্ভোগ পোহাচ্ছেন ভূক্তভোগীরা। প্রচুর ধূলা-বালি জনস্বাস্থ্যের উপর ফেলছে ক্ষতিকর প্রভাব।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তদারকিতে ২৫ কোটি টাকা ব্যায়ে এই রাস্তার সংস্কার কাজ চলছে।
জানা যায়, ২০১৯ সালের শেষের দিকে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের জগন্নাথপুর উপজেলার কেউনবাড়ি পর্যন্ত সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি টাকার দরপত্র আহবান করা হলে কাজটি পেয়ে থাকেন হামীম সালেহ (জেভি) নামের প্রতিষ্টান। গত বছরের ১০ ফেব্রুয়ারী কাজ শুরু করে চলতি বছরের মার্চ মাসে কাজ শেষ করার কথা থাকলেও এখনও সড়কের কাজ শেষ না হওয়ায় এই সড়কের যাতায়াতকারী যাত্রীরা রয়েছে বিপাকে।
রাস্তার সংস্কার কাজে অনিয়ম ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করার বিষয় জানতে ঠিকাদারী প্রতিষ্টানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করা হয়নি। এমনকি রাস্তার কাজে তদারকির জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের বা এলজিইডির কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি। কাজ করছেন শ্রমিক ও রুলার চালক।
নিম্নমানের ইটের খোয়া দিয়ে সংস্কার কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: গোলাম সারোয়ার সাংবাদিকদের জানান, নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করলে তদন্ত করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
উপজেলার সচেতন মহল জানান দীর্ঘ দিন আন্দোলন সংগ্রামের পর অত্র সড়কের সংস্কার কাজ শুরু হলেও নিম্নমানের কাজের ফলে আমরা হতাশ । নিম্নমানের কাজের বিষয়ে জরুরী ভিত্তিতে তদন্ত করে সঠিক কাজের ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা জোর দাবী জানাচ্ছি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed