সিলেটে ট্রাক্টরচাপায় কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রাক্টরচাপায় এক কিশোর নিহত হয়েছে। জালালাবাদ থানাধীন মিরপুর গ্রামে শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত ছাবের মিয়া (১২) মিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাপ উল্যাহ তাহের জানান, বেলা আড়াইটার দিকে মিরপুর গ্রামের জামাল মিয়ার বাড়ির সামনে দিয়ে মাটিভর্তি ট্রাক্টর যাওয়ার সময় সেই ট্রাক্টরের ধাক্কায় তার ছেলে ছাবের মিয়া মারাত্মক আহত হয়।
স্থানীয়রা ছাবেরকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
পরে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed