কঙ্গোতে বাসে আগুন লেগে ৪০ যাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে আগুন লেগে অন্তত ৪০ যাত্রী পুড়ে মারা গেছেন। শুক্রবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানায়।
দেশটির কিউইলু প্রদেশের গভর্নর উইলি ইৎশুনডালা রয়টার্সকে বলেছেন, রাজধানী কিনশাসা থেকে পূর্বে গাড়িতে ছয় ঘণ্টার দূরত্বের কিউওয়ায়া গ্রামের পাশে শুক্রবার মর্মান্তিক এ দুর্ঘটনায় এসব মানুষের প্রাণহানি ঘটেছে।
গভর্নর ইৎশুনডালা বলেন, সেখানে কোনো কিছুর অস্তিত্ব নেই। সব ভস্মীভূত হয়ে গেছে। এছাড়া মর্মান্তিক ওই বাস দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া ৩১ জনের মধ্যে ৯ জনের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed