Main Menu

সিলেটের দুই ল্যাবে আরো ১৮৮ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শুক্রবার আরও ১৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪০ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব সূত্র জানায়, শুক্রবার ওসমানীর ল্যাবে ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার ল্যাব ইনচার্জ ড. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ১০১ জন, মৌলভীবাজার জেলার ৩৩ জন, সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জ জেলার ১০ জন রয়েছেন বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed