তালতলীতে স্কুল ছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার গেন্ডামারা এলাকায় মুগডাল ক্ষেতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামাল উপজেলার চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের চন্দনতলা এলাকার মোতালেব মুন্সীর ছেলে কামাল হোসেন ওই স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো। এরই জের ধরে ঘটনার সময় ওই ছাত্রী তার মাকে মামা বাড়ি থেকে এগিয়ে আনার জন্য গেলে পথিমধ্যে ওই লম্পট কামাল পিছু নেয়। কিছু দুর যেতে না যেতেই বিলের মধ্যে মুগডাল ক্ষেতে স্কুল ছাত্রীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরে মেয়ের মা থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে তাৎক্ষণিক পুলিশ ধর্ষক কামালকে আটক করে।
স্কুল ছাত্রীর মা বলেন, বখাটে কামাল হোসেন প্রায়ই আমার মেয়েকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন আমার মেয়ে তার মামা বাড়ী আসার সময় পথিমধ্যে তাকে একাকি পেয়ে এ ঘটনা ঘটায়। আমি এ ঘটনার বিচার চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ধর্ষণের বিষয়ে একটি মামলা হলে অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়েছে। স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed