সুনামগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ডুয়িংরা গ্রামে বাড়ির সম্পত্তি নিয়ে একই পরিবারের চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। এসময় চাচা আবুল তাহিদ (৬০) ও ভাতিজা রিপণ মিয়া (৪৫) গুরুতর আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চাচা ভাতিজার লাশ হাসপাতালের মর্গে আছে। পরিস্তিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed