রশিদপুর গ্যাসফিল্ডে ভয়াবহ আগুন
বৈশাখী নিউজ ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুরে সিলেট গ্যাসফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে রাত প্রায় সোয়া ১টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুজ্জামান।
ওসি জানান, বুধবার রাত ১২টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের ভরগাঁও এলকায় অবস্থিত রশিদপুর গ্যাস ফিল্ডের পেট্রোল উৎপাদনকারী প্ল্যান্টে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের ৪টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। আমরা রাতে একটি কনটেইনারে কিছু পুড়ে যাওয়া মালামাল উদ্ধারের কাজ করছি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে স্টেশনের বার্নফিড বাতায়নের সময় ম্যানুয়ালে গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed