ছাতক পৌরসভার প্যানেল মেয়র হলেন যারা
ছাতক প্রতিনিধি: ছাতক পৌরসভার প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে প্যানেল মেয়র (এক) নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী, প্যানেল মেয়র (দুই) নির্বাচিত হয়েছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন ও প্যানেল মেয়র (তিন) নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলি।
প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন সুমেন ও লিয়াকত আলী এবং তাছলিমা জান্নাত কাকলি ও রত্না রানী মালাকার সমসংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে জসিম উদ্দিন সুমেন ও তাছলিমা জান্নাত কাকলি নির্বাচিত হন।
প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠানে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী সহ সকল কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষকদের তালাবদ্ধ রেখে শিক্ষার্থীরা আন্দোলনে
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকেRead More
ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
Manual3 Ad Code ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখRead More



Comments are Closed