ঢাকা-কাতার রুটে বিমানের ফ্লাইট শিডিউল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কাতারের দোহা রুটে ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইটের তারিখ পরিবর্তন করেছে। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইটের পরিবর্তে ১২, ১৬, ও ২১ এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে বিমান।
বিমান জানায়, কাতারে গিয়ে যাত্রীদের বাধ্যতামূলক হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হয়। তাই ৯, ১৪ ও ১৯ এপ্রিলের ফ্লাইট শিডিউল পরিবর্তন করা হলেও এই যাত্রীদেরও কাতারে হোটেল রি-বুকিং করতে হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed