Main Menu

সাংবাদিক হারিস মোহাম্মদের ১১তম মৃত্যুবার্ষিকী শনিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীন সাংবাদিক ও দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদের একাদশ মৃত্যুবার্ষিকী শনিবার। ২০১০ সালের ৩ এপ্রিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।

সাংবাদিক হারিস মোহাম্মদ দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। কর্মনিষ্ঠ জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনয়ী।

মরহুম হারিস মোহাম্মদ ছিলেন মুক্তিযোদ্ধা ও সংগঠক ইঞ্জিনিয়ার আবদুস সামাদের জ্যেষ্ঠ পুত্র ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাসন আলী রাজার জামাতা।

তাঁর আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরা।

Share





Related News

Comments are Closed