Main Menu

স্বেচ্ছাসেবক লীগ নেতা সুব্রত পুরকায়স্থ করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। শুক্রবার তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ।

তিনি জানান, লক্ষণ দেখা দেয়ায় বৃহস্পতিবার করোনা টেস্টের জন্য নমুনা দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ। নমুনা পরীক্ষার পর আজ শুক্রবার তাঁর করোনা পজেটিভ এসেছে।

তিনি বর্তমানে সিলেট নগরীর বাসায় আইসোলেশনে সুস্থ আছেন।

সুব্রত পুরকায়স্থের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া এবং আর্শিবাদ চেয়েছেন তিনি।

 

Share





Related News

Comments are Closed