বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দশ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের দশমাইল নামকস্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়াস সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন বলেন, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত দশ থেকে ১২ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে দুইজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed