মাইক্রোবাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে মাইক্রোবারে ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ মার্চ) সকাল আনুমানিক ৭টার দিকে সাতকানিয়া উপজেলার এস আই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লোহাগড়া উপজেলার শুকছড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমানের ছেলে ওয়ায়দুল হক (৩০) ও একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।
জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দুই যুবক। এ সময় তারা এস আই পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারা তারা।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, সকাল ৭টার দিকে হাইস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক প্রাণ হারান। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে মাইক্রোবাসটি জব্দ করা হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed