করোনায় আক্রান্ত ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন।
তিনি টুইটে ফয়সাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।’
পরে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে।
মাত্র দুদিন আগেই কোভিড-১৯ এর টিকা নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের অনলাইন জানায়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।
সূত্র: জিও টিভি, ডন নিউজ
Related News
সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের দক্ষিণাঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৮২ জন শ্রমিকেরRead More
ভারতসহ ১০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াRead More



Comments are Closed