আমেরিকায় করোনায় এক মাসে মৃত্যু ৯১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে আরও বিপর্যস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাস পরিস্থিতির কোনও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে দেশটিতে। গত ৩০ দিনেও সেখানে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারী জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কোভিড ড্যাশবোর্ডে বলা হয়েছে, জানুয়ারিতে আমেরিকায় ৯০ হাজার ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর এক মাসে এটি সর্বোচ্চ মৃত্যু। এদের মধ্যে ২৩ হাজার ২৭৪ জন মারা গেছেন ১০ থেকে ১৬ জানুয়ারির মধ্যে। এক সপ্তাহে মৃত্যুর এটিও সর্বোচ্চ রেকর্ড। এর পরের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২২ হাজার ৬৫২।
বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, করোনা মহামারীর পর আমেরিকায় এ পর্যন্ত চার লাখ ৩৬ হাজার ৭৯৯ জন কোভিড-১৯ এ মারা গেছেন।
অবশ্য করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার শনিবার জানিয়েছে, আমেরিকায় করোনায় আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৬৪ জন এবং মৃতের সংখ্যা চার লাখ ৪৭ হাজার ৫৬৩।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed