শেরপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরের মির্জাপুরে সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো ২ যাত্রী আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মির্জাপুরে নামক স্থানে ঝিনাইগাতী থেকে শেরপুরগামী সিএনজির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ৪ যাত্রী নিহত ও ২ জন আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক আছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed