Main Menu

সিলেটে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানাধীন শহরতলীর শাহপুর শুকপাড়ার একটি বাঁশ ঝাড় থেকে পুলিশ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৭ হাজার ৫ টাকা জব্দ করে।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে জালালাবাদ থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জুয়াড়িদের বিরুদ্ধে এসআই আসাদুজ্জামন বাদী হয়ে জুয়া আইনে মামলা নং-৩৬ দায়ের করেন।

রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে-জালালাবাদ থানাধীন শাহপুর গ্রামের মৃত ইলিয়াস আরীর ছেলে তুরু মিয়া (৫০), ইসকন্দর আলীর ছেলে রাজা মিয়া (৩৩), মৃত মোসলিম উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৪৪), ওয়াসিদ উল্লাহ ছেলে আব্দুল কাদির (৩৮) ও মৃত বাবুল মিয়ার ছেলে রাশেদ মিয়া (২৪)।

বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খাঁন। তিনি সিলেট ভিউকে বলেন, বাঁশ ঝাড়ের মধ্যে প্লাস্টিকের বস্তার বিছানা করে জুয়াড়িরা জুয়া খেলতেছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় জুয়া আইনে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed