সিলেটে বিয়ের আশ্বাসে তরুণীকে ‘ধর্ষণ’, যুবক লাপাত্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে শহরতলীর মোল্লাবাড়ি গ্রামের মকছুদুল ইসলাম তাহদিল (২৪) নামের এক যুবকের উপর। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সিলেটের জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা (নং-৩১) দায়ের করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
জানা যায়, জালালাবাদ থানাধীন বাছিরপুর মোল্লাবাড়ী গ্রামের রহিম উদ্দিনের ছেলে মকছুদুল ইসলাম তাহদিল ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে ওই তরুণী মকছুদুল ইসলাম তাহদিলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে তাকে মুখ না খুলার জন্য নানা ভয়ভীতি দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে তাহদিল জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের ওই তরুণীর বাড়িতে যায়। এসময় তাহদিল জোরপূর্বক ওই তরুণীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। শনিবার রাতে ধর্ষিত তরুণীকে জালালাবাদ থানা পুলিশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে থানায় বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলায় একজনকেই আসামী করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। তরুণীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।’
Related News
ঢাকা-সিলেট ৬ লেন কাজে ধীরগতি, ৫ বছরে কাজ হয়েছে মাত্র ২১%
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য সড়ক যোগাযোগRead More
সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষেRead More



Comments are Closed