সিলেটে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তার (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোকসানা জকিগঞ্জ উপজেলার এওলাসার এলাকার আব্দুল হামিদ চৌধুরীর স্ত্রী। নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি আভিযানিক দল নগরের শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোকসানা আক্তারকে গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদক আইনে মামলা দায়ের করে। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) একেএম কামরুজ্জামান এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহসহ সদর কোম্পানীর একটি দল অংশ নেয়।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed