জাফলংয়ে সন্ত্রাসী হামলায় যুবক নিহত, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হাতিরখাল গ্রামে সন্ত্রাসী হামলায় এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আরও একজন।
সন্ত্রাসী হামলায় নিহত আশিকুর রহমান (২৪) উপজেলার হাতিরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে।
জানা যায়, বুধবার রাত ৮টার দিকে স্থানীয় মাতুরতল বাজার থেকে বাড়ী যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হন আশিক উদ্দিন ও শামছুদ্দিন আহমদ। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটলে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ তাদেরকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানো চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মারা যায় আশিকুর রহমান।
আহত শামছুদ্দিনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী হামলায় দুই যুবক আহতের খবরে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশ। থানার এস আই যীশু দত্ত, এস আই আতিকুজ্জামান জুনেল ও এএসআই মশিউর রহমানসহ পুলিশ কর্মকর্তারা।
এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত একই গ্রামের মৃত আব্দুস সালাম এর পুত্র শামীম আহমদ (৩৩) ও আব্দুর রহমানের পুত্র শাহাব উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, হামলার ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। অপর আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসী এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed