বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৭৪ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২১ লাখ ৭৪ হাজার মানুষ। আর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৮ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৫ কোটি ৫৭ লাখের বেশি মানুষ।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি আট লাখ ৫০ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন ২১ লাখ ৭৩ হাজার ৯৩৮ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৩৯২ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৫৫ লাখ ৯৫ হাজার ৩০২ জন এবং মারা গেছেন চার লাখ ২৯ হাজার ১৫৭ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৯৬ হাজার ৮৭৬ জন, মারা গেছেন দুই লাখ ২০ হাজার ১৬১ জন এবং সুস্থ হয়েছেন ৭৯ লাখ ৬৪ হাজার ১৭৬ জন।
সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ এক হাজার ১৯৩ জন, মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৪৭ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি তিন লাখ ৭৩ হাজার ৬০৬ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫৩ হাজার ৬৩৯ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ছয় হাজার ৮৪৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬২ হাজার ৫২৫ জন।
ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৬৫৫ জন, মারা গেছেন চার হাজার ৮১১ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৭৬ জন।
বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৭২ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed