Main Menu

সিলেটে আরো ৩৬ জনের করোনা শনাক্ত, সুস্থ ২২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় ২২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এসময়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ২৯ জন রয়েছেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এছাড়াও সুনামগঞ্জ জেলায় আরও একজন ও মৌলভীবাজার জেলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৯৬৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৪২৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৩ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২১৬জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৬১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৫৬ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার ৫০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।

Share





Related News

Comments are Closed