Main Menu

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী আজ

বৈশাখী নিউজ ডেস্ক : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী আজ সোমবার। উনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও নাট্যকার তথা বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন মাইকেল মধুসূদন দত্ত।

মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাঁড়ির মধুমঞ্চে কবির জীবনীর ওপর আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে মহাকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। মহামারি করোনাভাইরাসের কারণে এবার সাগরদাঁড়িতে মধুমেলা অনুষ্ঠিত হচ্ছে না।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে মধুকবির জন্মবার্ষিকী উদযাপন করা হবে। যথাযোগ্য মর্যাদায় জন্মবার্ষিকী উদযাপন করার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে, করোনার কারণে এ বছর মধুমেলা হচ্ছে না।’

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত, আর মা জাহ্নবী দেবী। মধুসূদন দত্ত ছোটবেলায় কলকাতা যান। খিদিরপুর স্কুলে দুই বছর পড়ার পর ১৮৩৩ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন। বাংলা, ফরাসি ও সংস্কৃত ভাষায়ও শিক্ষা লাভ করেন তিনি।

Share





Related News

Comments are Closed