সার্চ ইঞ্জিন তৈরি করল অষ্টম শ্রেণির শিক্ষার্থী
প্রযুক্তি ডেস্ক: সার্চ বিডি নামে নতুন একটি সার্চ ইঞ্জিন তৈরি করল সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবির।
গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) তরুণ এই উদ্ভাবক আবির আবেদীন খান ও তার বাবার হাতে ২ লাখ টাকার চেক তুলে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
সার্চ ইঞ্জিন এর উদ্ভাবক আবির আবেদীন খান জানায়, তার সার্চ ইঞ্জিন প্রকল্পটি ডিজিটাল মেলা ২০২০-এ সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান লাভ করে। পরবর্তীতে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পে আবেদন করলে অনলাইনে ইন্টারভিউ নেয়া হয়।
গত শনিবার (১৬ জানুয়ারি) তার নামে ২ লাখ টাকা অনুদান বরাদ্দ দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। www.searchbd.net এই ঠিকানায় গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা যাবে বলে জানায় আবির। ভবিষ্যতে তার ইচ্ছা বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার।
এ বিষয়ে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম জানান, আবির আমাদের স্কুলের গর্ব। তার এই কৃতিত্বের পুরো স্কুল গর্বিত। তাকে স্কুলের পক্ষ থেকেও বিশেষভাবে পুরস্কৃত করা হবে।
এদিকে আবিরের কৃতিত্বের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, শাহজাদপুর উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মাহবুবা আলম বীথি।
আর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, আবির শুধু আমাদের শাহজাদপুরের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। বাংলাদেশ সরকার তার কাজের মূল্যায়ন করায় আমি অনেক খুশি।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed