ধোপাগুলে শিশুকে ধর্ষণ, যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগে সেলিম মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ধোপাগুল থেকে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধোপাগুল গ্রামের মতছির আলী বতাইয়ের ছেলে সেলিম স্থানীয় একটি টিলার উপরে নিয়ে গিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে তৎক্ষণাৎ ওই শিশুর মা বাদি হয়ে এয়ারপোর্ট থানায় মামলা (নং-৩৮) দায়ের করেন।
পরে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করে পুলিশ।
অপরদিকে, নির্যাতনের শিকার শিশুটি বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed