ফরিদপুরে বাস উল্টে নারীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া-খুলনা এক্সপ্রেসওয়ে (মহাসড়কের) বগাইল নতুন টোলপ্লাজার নিচে দুরন্ত পরিবহনের একটি বাস আইলেনে উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুই নারী, এক পুরুষসহ তিন জনের মৃত্যু হয়। এসময় ফরিদপুর নেয়ার পথে একজন মহিলার মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা ৪ জন এবং আহত হয়েছে কমপক্ষে ২৫ জন যাত্রী।
আহতদের মধ্যে ১৭ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতরা হলেন- আ. রশিদ মোল্লা (৫৮) বাড়ী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে ও নুরজাহান বেগম (৪৫) ঠিকানা জানা যায়নি। এছাড়া বাকি দুই নারীর নাম জানা যায়নি।
দূর্ঘটনায় আহতরা হচ্ছে- সাব্বির (২০),সজিব মালো (২৭),বর্ষা (২০),আজ্ঞাত (২৫), নুরুল আমিন (৪৫), রুপা(৭), আঃ রহিম (১২), আবু হানিফ (৩২), আলেফ সর্দার (৬৫), রফিকুল ইসলাম (৬), জাকির হোসেন (৩১), হোসাইন মোল্লা (৩০), আলআমিন (১৯), মুষ্টি (২৭), ফারুক আলম (৪৬)।
কর্তব্যরত চিকিৎসকরা জানান, মোট চারজন মারা গেছে। এছাড়া ৫ রোগির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছ, ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী দূরন্ত পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) একটি বাস প্রায় চল্লিশ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনাস্থলে এসে একাই আইলেন্ডে উঠে গিয়ে উল্টে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাথে সাথে ভাঙ্গা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ভাঙ্গা ফায়ার সার্ভিস এর টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার তৎপরতা চালায়। সড়কের মাঝখানে গাড়ি থাকায় প্রায় ঘন্টা খানেক সময়ের মধ্যে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাড়িটি সামনের ও ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায়।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গাড়িটি ঘন কুয়াশায় কারণে না দেখে আইল্যান্ডে উঠে গিয়ে উল্টে যায়। নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। লাশের আত্মীয় না আসা পর্যন্ত হস্তান্তর করা যাচ্ছে না। এপর্যন্ত ঘটনাস্থলে তিনজন ও ফরিদপুর নেয়ার পথে একজন নিহত হয়েছে। আত্মীয় স্বজন আসলে মামলা নেয়া হবে। মামলার প্রক্রিয়া চলছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed