সিলেটে আরও ২৫ জনের করোনা শনাক্ত, সুস্থ ১৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ২৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১১ জন রয়েছেন। এছাড়া এদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় ৪ জন, হবিগঞ্জ জেলায় একজন ও মৌলভীবাজার জেলায় ৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একইদিনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
একইদিনে সিলেট বিভাগে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১৫ জনই সিলেট জেলার বাসিন্দা। আর এদিন সিলেট বিভাগে কোনো করোনা আক্রান্ত রোগী মারা যাননি।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৭৪২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৩৩১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫২৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৭ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ১ জন, ১ জন হবিগঞ্জে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৭৯০ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭১ জন।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More



Comments are Closed