বিশ্বনাথে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ-রামপাশা সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে সাইদুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে ওই দূর্ঘটনাটি ঘটে।
নিহত সিএনজি চালিত অটোরিকশার যাত্রী সাইদুর রহমান উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আব্দুস ছোবহানের পুত্র।
এতে আহত আরও দুই যাত্রীকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, দশপাইকা গ্রামের ছমক আলীর পুত্র কবির হোসেন (২৬) ও অটোরিকশা চালক মীরগাঁও গ্রামের ময়না মিয়ার পুত্র আব্দুল মতিন (২৭)।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলেট-জ ০৪-০০৭৯ মিনিবাস ও নাম্বারবিহীন অটোরিকশাটি থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শিরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি মিনিবাস বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার সড়ক দিয়ে যাচ্ছিল। অপর দিকে উপজেলার দশপাইকা থেকে অটোরিকশাটি বিশ্বনাথের দিকে আসছিল। নরশিংপুর নামক স্থানে আসা মাত্র দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ছাইদুর রহমান এবং সিএনজির চালক ও এক যাত্রী গুরুত্বর আহত হন। মূমূর্ষ অবস্থায় দু’জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ওসি শামিম মুসা বলেন, দুটি গাড়ি আটক করা হয়েছে। এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed