৪১-৪২তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ৪১তম ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ এ তথ্য জানান।
৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মার্চ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হবে।
গত বছরের ৩০ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ৩২৩ জনসহ সাধারণ ক্যাডারে ৬৪২ জন, প্রফেশনাল ও টেকিনিক্যাল ক্যাডারে ৬১৯ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯২ জন, সহকারী শিক্ষক প্রশিক্ষণের জন্য ১৩ জনসহ মোট ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
আর ৪২তম বিসিএসের (বিশেষ) পরীক্ষার এমসিকিউ পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
উভয় পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলী যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed