সিলেটে কফিন কাঁদে রাস্তায় বিক্ষুদ্ধ জনতার মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ট্রাক চাপায় পরপর তিন দিনে তিনটি মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ সিলেটবাসী। সর্বশেষ সোমবার রাতে নিহত সজিব ও লুৎফুরের জানাজার নামাজ শেষে মঙ্গলবার বাদ আছর হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের উদ্যোগে নগরীতে কফিন হাতে এক মিছিল বের করা হয়। মিছিলটি দরগাহ থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের সভাপতি আবু সালেহ মোঃ তাহের এর সভাপতিত্বে, সালেক আহমেদের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, উজ্জ্বল রঞ্জন চন্দ্র, আব্দুস সালাম টিপু, এবি মজুমদার রনি, আলী আহসান হাবীব, আজিজ খান সজিব, রাসেল আহমদ খান, ছদরুল ইসলাম লোকমান, গোলাম রাব্বানী, ফারুক আহমেদ, আজহার আলী অনিক, আবুল বাশার, মেহরাজ ভুঁইয়া পলাশ, মাহবুবুল আলম সৌরভ, রনি পাল, বাইন উদ্দিন, কাওসার চৌধুরী, মাহমুদুল হাসান, মহসিন মজুমদার, প্রদীপ পাল, ইবনে জাহান তানভির, কামরান উদ্দিন অপু,মোহাম্মদ রিপন, আতিকুর রহমান অমি, সৈয়দ মিনহাজ, মোস্তাক আহমদ, আশিকুর রহমান তারেক, মোতালিব পাশা, ফারুক আহমেদ(২), গুলশান আহমেদ, মেজ আহমেদ, জাহেদ আহমদ, রাব্বি ইসলাম, নয়ন মিয়া প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা মানুষ হয়ে জন্মেছি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করার জন্য নয়, অনতিবিলম্বে নগরীতে ভারী ট্রাকের প্রবেশ বন্ধ করতে হবে। এই বেপরোয়া ট্রাকের কারণে একের পর এক মানুষ মারা যাচ্ছে। প্রয়োজনে বাইপাস সড়ক ব্যবহার করা হোক। কিন্তু নগরীতে আর যেন ট্রাকের কারণে কারো লাশ দেখতে না হয়। অন্যথায় সিলেটের জনগণকে সাথে নিয়ে ভারী ট্রাক চলাচল প্রতিরোধে কঠোর কর্মসূচি নিতে আমরা বাধ্য হবো।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed