এইডেড হাইস্কুলের সাবেক শিক্ষক ফজলুল হক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ও নগরীর এইডেড হাইস্কুলের সাবেক শিক্ষক ফজলুল হক তানু মিয়া আর নেই। রবিবার (১০ জানুয়ারি) রাত ৯ টা ৪৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃতুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১১ জানুয়ারি) বাদ জোহর নগরের জল্লারপাড় জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছেলে ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের।
ফজলুল হক তানু মিয়া গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ এলাকার বাসিন্দা। দীর্ঘদিন থেকে তিনি সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করছেন।
তিনি গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম (১৯৮৫-১৯৯০) চেয়ারম্যান ছিলেন। এছাড়া ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান এবং দি এইডেড হাইস্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেন। এছাড়া তিনি সিলেট নগরের একজন পুস্তক ব্যবসায়ী ছিলেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed