‘দেশে ২৬ জানুয়ারি আসছে করোনার টিকা’
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি জানুয়ারি মাসেই দেশে করোনার টিকা আসবে। সরকারের উচ্চ পর্যায় থেকেই একথা বলা হচ্ছে। গত শনিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এমন বার্তা দিয়েছিলেন। এবার দেশে করোনার টিকা আসার দিনক্ষণ জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডাক্তার শামসুল হক।
জাতীয় সংবাদমাধ্যম কালের কণ্ঠকে তিনি জানান, আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে করোনার টিকা আসবে।
রোববার (১০ জানুয়ারি) রাতে ডাক্তার শামসুল হক বলেন, আজই জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় পর্যায় থেকে।
জানা গেছে, ভারতের সেরাম ইন্সটিটিউট উৎপাদিত অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকা ‘কোভিশিল্ড’ দেশে আসবে দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে। প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ৫০ লাখ সরকারিভাবে এবং ১০ লাখ ডোজ বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট মার্কেটিংয়ের জন্য।
এদিকে টিকা আসার বিষয়টি নিয়ে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গত ৯ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন আমাদেরকে ভ্যাকসিন দিতে চাচ্ছে, রাশিয়া দিতে চাচ্ছে আমরা সব দরজা খোলা রেখেছি। ফাইজার কোম্পানি আমাদের কিছু ভ্যাকসিন বিনামূল্যে দেবে। এটা চার লাখ মানুষকে দেওয়া যাবে।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed