শ্রীমঙ্গল প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল নির্বাচিত হয়েছেন । শনিবার (৯ জানুয়ারী) সকাল ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. সুয়েব হোসন চৌধূরী।
এর আগে করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে ১৭জন প্রার্থী থাকলেও ভোট গ্রহণ চলে মাত্র ৫ জনের।
এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক- ইয়াসিন আরাফাত রবিন, এমএ রকিব, কোষাধ্যক্ষ-সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর এম এ মুসলিম চৌধূরী, সাহিত্য ও প্রকাশনা বিশ্বজিৎ ভট্টাচায্যর্ বাপন, ক্রীড়া ও সাংস্কৃতিক মো. মামুন আহমদ, সাধারণ সদস্য-, সৈয়দ মোহাম্মদ আলী, সরফরাজ আলী বাবুল, আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই, মো. আব্দুর রব ও সনেট দেব চৌধূরী ।
যে ৫টি পদে নির্বাচন হয়েছে সে পদ গুলো হচ্ছে সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ১২ টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ইসমাইল মাহমুদ পেয়েছেন ৫টি ভোট। সহ- সভাপতি পদে দীপংকর ভট্টাচার্য লিটন পেয়েছেন ১২ টি ভোট, কাওছার ইকবাল পেয়েছেন ১১টি ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী আতাউর রহমান কাজল পেয়েছেন ৫টি ভোট।
এসময় প্রিসাইডিং অফিসার উপজেলা পল্লী সঞ্চয়ী ব্যাংক শাখা ব্যবস্থাপক দিপক কুমার বণিক ও সহকারী প্রিজাডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মী নার্গিস আক্তারসহ সকল প্রার্থী এবং প্রেসক্লাবের সকল সদস্য সহযোগী শহরের গণ্যমান ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed