সিলেট কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি আত্মহত্যা করেছেন। কারাগারের সেলের ভেতরে গ্রিলের সাথে ঝুলে রুবেল মিয়া নামে এই কয়েদি আত্নহত্যা করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রুবেল মিয়া কারাগারে নিজ সেলের ভেতরে আত্মহত্যার চেষ্টা চালান। মূমূর্ষ অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুবেল কুমিল্লা জেলার লাকসাম এলাকার হাসেম মিয়ার পুত্র। তার কয়েদি নং- ৪০১০/এ।
রুবেল মিয়ার মরদেহ ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাবন্দির আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে শাহিনুল হক নামে এক কারারক্ষীকে বহিস্কার করা হয়েছে। এঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান তিনি।
সিনিয়র জেল সুপার জানান, মারা যাওয়া রুবেল মিয়া একটি হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। ৪ বছর ধরে তিনি সিলেট কারাগারে শাস্তি ভোগ করছেন।
Related News
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লাকসামে হোটেলকর্মী কাউছার হত্যা মামলার তদন্তে শনাক্ত এক আসামিকে সিলেট থেকেRead More
সিলেটে দুই বেকারিকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের তালতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে মোট ১Read More



Comments are Closed