নোথাও রাখাইন হত্যার বিচার দাবীতে মানববন্ধন
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নোথাও রাখাইনকে নৃশংস হত্যার বিচারের দাবীতে মুখে কাল কাপড় বেঁধে সকল ধর্মের মানুষ মানববন্ধন পালন করেছে।
বুধবার বেলা ১১টার দিকে তালতলী রাখাইন পাড়ার সামনে অনুষ্টিত মানববন্ধনে সকল শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২০১৭ সালের ২২জুন উপজেলার নামিশেপাড়ার ৭৫ বছর বয়সী নোথাও রাখাইনের অর্ধগলিত লাশ তার নিজঘর থেকে উদ্ধার করে পুলিশ। তার পরিবার ৪জনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের মাধ্যম্যে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ মামলার প্রাথমিক তদন্তে ২জনকে আটক করলে তাদেরকে ২দিনের রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দী দেন। হত্যার ঘটনাকে ধামা চাপা দেয়া ও মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিছু কুচক্রী মহল ডিবি পুলিশের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন, সংবাদ সম্মেলনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। হত্যার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিচারের দাবী জানান তারা।
এ সময় জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মু. তৌফিকউজ্জামান তনু, অ্যাড. মিঃ মংথান, উপজেলা পুজা উদযাপন কমিটির সম্পাদক শ্রী. রতন কুমার, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাষ্টের সদস্য মিঃ খেমংলা তালুকদার ও রাখাইন সমাজ উন্নয়ন সংস্থার সম্পাদক মিঃ মংচিনথান প্রমুখ বক্তব্য রাখেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed