মডার্নার টিকা ব্যবহারের অনুমতি দিল ইএমএ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার উদ্ভাবিত টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ)। এর আগে জার্মানির প্রস্তুতকৃত ফাইজারের টিকা অনুমোদন দেয় তারা।
বুধবার (৬ জানুয়ারি) ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, চূড়ান্তভাবে করোনা নির্মূল করতে হলে কোনও একটি জনগোষ্ঠীর শতকরা ৬৫ থেকে ৭০ ভাগ মানুষের শরীরে করোনা প্রতিরোধে কার্যকরী অ্যান্টিবডির উপস্থিতি থাকতে হবে। তারই অংশ হিসেবে তিনি ধাপে ধাপে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো থেকে কমপক্ষে ৪৫০ মিলিয়ন মানুষকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
মডার্নার দাবি, তাদের উদ্ভাবিত টিকাটি করোনা প্রতিরোধে ৯৪.৫ শতাংশ কার্যকর। তারা ৩০ হাজার মানুষের উপর ট্রায়াল দিয়েছেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে ফাইজার, মডার্না, জ্যানসেন ফার্মাসিউটিক্যাল এনভি, কিউরভ্যাক, অ্যাস্ট্রোজেনেকা, সানোফি, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইনসহ টিকা সরবারহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ৩০০ মিলিয়ন ডোজের টিকা ক্রয়ের অগ্রিম চুক্তি স্বাক্ষর করে রেখেছে। এর অংশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের কাছ থেকে ১০০ মিলিয়ন এবং মডার্নার কাছ থেকে ১৮০ মিলিয়ন ডোজ টিকা কেনার ঘোষণা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।
গত ১৯ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মডার্না উদ্ভাবিত এমআরএনএ-১২৭৩ টিকাকে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা এবং ইসরাইলেও ছাড়পত্র পেয়েছে এ টিকা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed