সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আজ রোববার রাত ১১টা থেকে দেশটিতে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ২১ ডিসেম্বর আকস্মিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় সৌদি আরব। পরবর্তীতে এর মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়। ১৫ দিন পর সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল কর্তৃপক্ষ।
ফলে করোনা স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইন্সগুলো। আকাশপথের পাশাপাশি সড়ক ও সমুদ্রপথেও সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে সৌদি আরবে প্রবেশের জন্য অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে।
তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসা সৌদি নাগরিক নয় এমন ব্যক্তিদের সৌদিতে প্রবেশের আগে কমপক্ষে ১৪ দিন এসব দেশগুলোর বাইরে থাকতে হবে। যেসব দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে আসা সৌদি নাগরিকদের ১৪ দিনের জন্য তাদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে হবে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed