সিলেটে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ২ রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৮ জন। এইদিন বিভাগের সুনামগঞ্জ জেলায় নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও হবিগঞ্জ জেলায় ৩ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া একইদিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
একইদিনে সিলেট বিভাগে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ২১ জনই সিলেট জেলার বাসিন্দা। আর বাকি ৫ জন হবিগঞ্জ জেলায় সুস্থ হয়ে উঠেছেন।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দুইজনই সিলেট জেলার বাসিন্দা।
রোববার (৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ১৭৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫১৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৩৮ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ৩ জন ও ১ জন হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৫ জন।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed